ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বন্ধে ইউজিসির নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই ক্ষেত্রে ইউজিসি ইউএন উইমেনের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা জানান, দেশের পাবলিক প্লেস, গণপরিবহন, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে তিন বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেন এই প্রকল্প বাস্তবায়ন করবে এবং প্রাথমিকভাবে ইউজিসি থেকে নির্বাচিত পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এটি বাস্তবায়িত হবে। শীঘ্রই এ লক্ষ্যে ইউজিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ এই উদ্যোগে একমত পোষণ করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি হাইকোর্টের এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে ইউএন উইমেনকে আশ্বস্ত করেন।
এছাড়াও, ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবকে আহ্বায়ক করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ইউএন উইমেনের সহযোগিতায় শীঘ্রই একটি কর্মশালারও আয়োজন করা হবে, যেখানে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি