ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
'সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ৩২০ জন সাংবাদিকের মাঝে ২ কোটি ১০ লাখ টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। এই অনুদানপ্রাপ্তদের মধ্যে ১৫টি মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারও রয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় তথ্য ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব বৃদ্ধি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের গুরুত্বের ওপর জোর দেন।
সচিব আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এ পর্যন্ত সাংবাদিকদের মাঝে মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার অনুদান বিতরণ করেছে। তিনি সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, গত এক বছরে ট্রাস্ট থেকে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিককে ১০ কোটি ৭০ লাখ টাকার কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পাঁচ সাংবাদিক পরিবার এবং ১৯২ জন আহত সাংবাদিককে সম্মাননা ও ৫৪ লাখ টাকা সম্মানি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে ৫৫ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। তিনি সাংবাদিকদের স্বাস্থ্যসেবা সহজ করার জন্য একটি স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়েও কাজ করার কথা জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি