ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জিডি ছাড়াই হারানো এনআইডি ফের তোলা যাবে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে তা পুনরায় তোলার জন্য এখন থেকে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না। নাগরিকদের ভোগান্তি কমানোর লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) এই পদক্ষেপ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হারানো এনআইডি তুলতে জিডির বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাবটি ইসি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এছাড়াও, এনআইডি সেবা কীভাবে আরও সহজ ও জনবান্ধব করা যায়, সে বিষয়েও ইসির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা পড়া প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এই নতুন সিদ্ধান্তটি এনআইডি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে নাগরিকদের জন্য একটি বড় স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা