ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একইসঙ্গে তিনি জনসাধারণের সঙ্গে দায়িত্ব পালনের সময় ‘নাগরিকবান্ধব’ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে চট্টগ্রাম ও কুমিল্লা এলাকা সফর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে সেনাপ্রধান চট্টগ্রাম সার্কিট হাউস এবং কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেনারেল ওয়াকার-উজ-জামান এ সময় মাঠ পর্যায়ে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনোভাবেই নিরপেক্ষতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
সেনাপ্রধান মাঠ পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ