ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
নির্বাচন ব্যর্থ করতে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র চলছে : শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক : বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বড় ধরনের ষড়যন্ত্র চলছে এবং এর মূল উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, “
আওয়ামী লীগ একটি ভালো নির্বাচন চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, যত টাকাই ব্যয় করুক, নির্বাচন হবেই—এর কোনো বিকল্প নেই।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিগত তিনটি নির্বাচন শেখ হাসিনা লুট করেছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন। কিন্তু এবার আর তা হতে দেওয়া যাবে না।”
শামসুজ্জামান দুদু জানান, বিএনপি বিশ্বাস করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ড. ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হবে এবং সেটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন।
তিনি বলেন, “ড. ইউনূস জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবেন। আমরা সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখি।”
এ সময় তিনি নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট এবং ভোটারদের স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ