ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জামায়াতের ষড়যন্ত্রে শেখ হাসিনাও জড়িত : জয়নুল আবদিন ফারুক
নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একক নয়, এতে শেখ হাসিনাও জড়িত আছেন। এই ষড়যন্ত্র থেকে জামায়াতে ইসলামী কোনো লাভবান হবে না, বরং এর সুবিধা পাবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আসন্ন নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবির আড়ালে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের সেই অপকৌশল জনগণ রুখে দেবে।
তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ আজ বহাল রেখেছে।
এই খালাস পাওয়ায় বিএনপির উপদেষ্টা ফারুক তারেক রহমানকে সাধুবাদ জানান।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি