ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে নতুন ফিচার: স্টোরি থেকে অর্থ উপার্জন
নিজস্ব প্রতিবেদকঃফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেমে নতুন ফিচার যোগ করছে। এবার কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক স্টোরি থেকে আয় করার সুযোগ পাচ্ছেন। যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের আওতায় থাকবেন, তারা পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
তবে ফেসবুক স্টোরি থেকে আয় চাইলেই সম্ভব নয়। আয়ের পরিমাণ নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট এবং বিজ্ঞাপনের ধরন-এর উপর। বিশেষ করে উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেটও বেশি পাওয়া যায়। পাশাপাশি কিছু শর্ত পূরণ করা আবশ্যক:
ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলা।
স্টোরিগুলো পাবলিক থাকতে হবে।
ব্যবহারকারীকে অবশ্যই ফেসবুকের যথাযথ যোগ্য দেশ-এর অন্তর্ভুক্ত হতে হবে।
মনিটাইজেশন প্রোগ্রামে যোগদান
পেজ বা প্রোফাইল পেশাদার মোডে থাকতে হবে।
যথেষ্ট ভিউ ও এনগেজমেন্ট থাকতে হবে।
ইন-স্টোরি অ্যাডস চালু করতে হবে।
ফেসবুক পেমেন্ট সেটআপ করতে হবে এবং মনিটাইজেশন রিপোর্ট চেক করতে হবে। নির্দিষ্ট থ্রেশহোল্ড অতিক্রম করলে অর্থ উত্তোলন করা যাবে।
আয় বাড়ানোর টিপস
নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন (প্রতিদিন ৩-৫টি স্টোরি)।
ভিডিও স্টোরি ব্যবহার করুন, কারণ ভিডিও বেশি এনগেজমেন্ট পায়।
ট্রেন্ডিং টপিক কভার করুন।
ইন্টারেক্টিভ ফিচার ব্যবহার করুন, যেমন পোল, কুইজ, স্টিকার।
স্টোরি বিভিন্ন গ্রুপে শেয়ার করে প্রচার বাড়ান।
এভাবে ফেসবুক স্টোরি ক্রিয়েটরদের জন্য একটি নতুন আয়ের সুযোগ এবং কৌশলগত প্রচার প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)