ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্টারকিড হয়েও ব্যতিক্রম আরাধ্যা, ফোন-সোশ্যাল মিডিয়া বর্জন
ডুয়া বিনোদন ডেস্ক:ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা জুটি। তাঁদের ব্যক্তিগত জীবন যেমন চর্চার বিষয়, তেমনি তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চনও এখন মিডিয়ার আলোচিত মুখ। তবে চমকে দেওয়ার মতো এক তথ্য সামনে এনেছেন বাবা অভিষেক বচ্চন।
এই স্টারকিড এখনও মোবাইল ফোন ব্যবহার করে না, এমনকি নেই কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও।
ডিজিটাল যুগে যখন শিশু-কিশোরদের বড় অংশ মোবাইল স্ক্রিনে ব্যস্ত, তখন আরাধ্যার এমন জীবনধারা নিঃসন্দেহে ব্যতিক্রমী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান:
"আরাধ্যার নিজের কোনো ফোন নেই। ও সোশ্যাল মিডিয়া থেকেও একদম দূরে। খুব সাধারণ, সচেতন ও ভিন্নভাবে বেড়ে উঠছে ও। ওর ব্যক্তিগত জায়গায় আমরা কেউ হস্তক্ষেপ করি না। ধীরে ধীরে ও এক অসাধারণ নারী হয়ে উঠছে।
ও আমাদের গর্ব। পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি ও আনন্দের উৎস।"এই বক্তব্যে স্পষ্ট, বচ্চন পরিবার চেষ্টা করছে আরাধ্যাকে প্রযুক্তিনির্ভর নয়, বরং মূল্যবোধ ও স্বাধীনতায় গড়া এক পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজকের প্রজন্মের কাছে এটি হতে পারে এক অনুকরণীয় দৃষ্টান্ত।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান