ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ আগস্ট চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন। তাঁর ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও, চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি ৩০ আগস্ট পৌঁছান এবং তাঁর পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে, ৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায়ও তিনি অংশ নিয়েছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৩ সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নজরুল ইসলাম খানের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। এছাড়াও, ৩ সেপ্টেম্বর বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও নজরুল ইসলাম খানের কথা হয়েছে।
নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনায় বিএনপি এবং তাঁর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)