ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ওমরাহ ও ভিজিট ভিসা আবেদনকারীদের জন্য নতুন শর্ত দিলো সৌদি
ডুয়া ডেস্ক: ওমরাহ পালনকারীদের ব্যাপারে নতুন নির্দেশনা জারি করলো সৌদি আরব। সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ রোধের লক্ষ্যে নতুন শর্ত আরোপ করেছে দেশটি। বিশেষ করে, উমরাহ ও ভিজিট ভিসা আবেদনকারী সকল যাত্রীকে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ভ্রমণের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে এবং সেই টিকার প্রমাণ সৌদি আরবের প্রবেশপত্রে দেখাতে হবে। সকল দেশের ১ বছরের বেশি বয়সী যাত্রীদের জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক, তবে ১০ বছর আগে নেওয়া টিকা প্রযোজ্য নয়।
অন্য দিকে, ওমরাহ করার জন্য ভ্রমণকারীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও পোলিওর টিকাও গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানিদের জন্য পোলিও টিকার সনদ দেখানো বাধ্যতামূলক; সেইসাথে আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো ও মোজাম্বিকে ট্রানজিট দিতে হলে পোলিও টিকা নেওয়া থাকতে হবে।
এসব শর্ত মেনে চলার জন্য দ্য সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ) সকল ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ