ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
'রাজনীতিমুক্ত ম্যানেজিং কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করবে'
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে লিখেছেন, "স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের সার্টিফিকেট থাকতে হবে। এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ। এর মধ্যদিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনীতিবিদ নামক কিছু অযোগ্য, ধান্দাবাজ, ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে।"
তিনি আরও যোগ করেন, "কোনো রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না-এ সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।"
উল্লেখ্য, গত ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালার গেজেট প্রকাশ করে। এতে কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ পাস নির্ধারণ করা হয়েছে।
নতুন প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে যে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে। এই কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য এবং সদস্যসচিব হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান থাকবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি