ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আবেদন ইসিতে
গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
এতে অভিযোগ করা হয়, বাংলাদেশ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে ব্যাপক সমালোচিত।
আবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় পার্টি গণতান্ত্রিক ধারাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং একাধিকবার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বর্তমান জাতীয় স্বার্থে এবং ভবিষ্যতের গণতন্ত্র সুরক্ষায় এমন দলকে রাজনৈতিক বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী হবে।
আবেদনকারী দাবি করেন, গত ১৭ বছরের দুঃশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে দেশত্যাগে বাধ্য হতে হয়েছে। পরবর্তীতে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সহযোগী হিসেবে কাজ করেছে।
সবশেষে আবেদনে নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয় রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং সংবিধানের আলোকে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি