ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সমুদ্রপথ হবে বাংলাদেশের আন্তর্জাতিক মহাসড়ক: প্রধান উপদেষ্টা
সরকার সমুদ্রপথকে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের ব্লু ইকনোমি গড়ে তোলার একটি সুস্পষ্ট ভিশন থাকা দরকার।
মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন প্রকল্প
তিনি মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন প্রকল্পের বিষয়ে বলেন, এটি শুধুমাত্র একটি ফ্যাসিলেটিং জোন হিসেবে নয়, বরং এখানে একটি নতুন শহর গড়ে উঠবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিক সংযোগ ও কানেক্টিভিটি সৃষ্টি হবে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখনও সমুদ্র অর্থনীতিতে প্রবেশ করেনি। আমরা সমুদ্র জগতে কখনো প্রবেশ করিনি। এ বিষয়ে চিন্তাভাবনা করা হয়নি এবং তদনুযায়ী গবেষণা বা ফাইন্ডিংসও নেই।
তিনি আরও বলেন, অন্য দেশের গবেষণাপত্রগুলো খুঁজে বের করতে হবে যা আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পাশাপাশি নিজস্ব গবেষণা করা জরুরি। এজন্য প্রতিষ্ঠান গঠন, একাডেমিয়া তৈরি এবং আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা প্রয়োজন।
পরিবেশ ও বনভূমি সংরক্ষণ
বৈঠকে মুহাম্মদ ইউনূস বনভূমি সংরক্ষণ বিষয়েও গুরুত্ব আরোপ করেন। এ অঞ্চলের বনভূমি বর্তমানে কী অবস্থায় আছে, ভবিষ্যতে আমরা কী অবস্থায় দেখতে চাই এটি পরিকল্পনা করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন: বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, সদস্য কমোডর তানজিম ফারুক, মো. সারোয়ার আলম, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি