ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারের পতন ঠেকালো গুরুত্বপূর্ণ দুই খাত
নিজস্ব প্রতিবেদক: সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩১.৬১ পয়েন্টে। সূচকের এই উত্থানের নেপথ্যে ছিল ব্যাংক খাতের ৮ শেয়ার এবং ফার্মা ও রসায়ন খাতের ২ শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক বৃদ্ধিতে অবদান রাখা শীর্ষ ১০টি কোম্পানি ছিল- সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, জেএমআই হসপিটাল এবং ইউসিবি। আজ ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি ১৫ পয়েন্ট যোগ করেছে। এর মধ্যে ৮ ব্যাংকের অবদান ছিল সাড়ে ১২ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক। ব্যাংকটি এদিন ডিএসইর সূচকে ৪ পয়েন্টের বেশি যোগ করেছে। আজ ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৪.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ২৬ টাকা ৩০ পয়সা থেকে ২৭ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৬৯ কোটি ৮৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকটি সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা ২.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সায়। আজ ব্যাংকটির শেয়ার দর ২৯ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে যমুনা ব্যাংক। ব্যাংকটি ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ৩.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৪০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ২১ টাকা ৮০ পয়সা থেকে ২২ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ২৯ কোটি ৮২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৭ কোম্পানির মধ্যে- বেক্সিমকো ফার্মা প্রায় ১ পয়েন্ট, ইসলামী ব্যাংক প্রায় ১ পয়েন্ট, ব্যাংক এশিয়া ১ পয়েন্টের বেশি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রায় ১ পয়েন্ট, ইউসিবি প্রায় ১ পয়েন্ট, জেএমআই হসপিটাল প্রায় ১ পয়েন্ট এবং উত্তরা ব্যাংক পৌনে ১ পয়েন্ট যোগ করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা