ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
সাকিবের পর দ্বিতীয় অলরাউন্ডার কে ?
নিজস্ব প্রতিবেদক :আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটে-বলে দাপটের নতুন অধ্যায় রচনা করলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই কীর্তি ছিল শুধুমাত্র বাংলাদেশের সাকিব আল হাসানের।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নবি। ম্যাচের আগেই তার নামের পাশে ছিল ২ হাজারের বেশি রান। সেই সঙ্গে ১০০ উইকেট পূর্ণ করে সাকিবের পাশে নিজের নাম লেখান।
বর্তমানে নবির রান সংখ্যা ২২৪৬ এবং উইকেট ১০১টি। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে সাকিব তার ক্যারিয়ারে ১২৯ ম্যাচে করেছেন ২৫৫১ রান এবং নিয়েছেন ১৪৯ উইকেট।
আফগানিস্তান দলের হয়ে নবিই দ্বিতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করলেন। তার আগে রশিদ খান মাত্র ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন।
বিশ্ব ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সের এই তালিকায় নবির নাম যুক্ত হওয়ায় আফগান ক্রিকেটে যুক্ত হলো আরও একটি গৌরবময় অর্জন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি