ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
সারজিস আলমের ফেসবুক পোস্টে তৎকালীন সরকারের কর্মকাণ্ডের তথ্য
নিজস্ব প্রতিবেদক :গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑১‑এ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল‑মামুন স্বঘোষিত রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ছাত্র-জনতার বিরুদ্ধে গণহত্যা চালানো হয় এবং এ ঘটনায় নিজের দায় স্বীকার করেন।
এরপর, বুধবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই জবানবন্দির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তুলে ধরেন।
তথ্য অনুযায়ী, আন্দোলন দমনে সরাসরি মরণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ছিল তৎকালীন সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে বলেছিলেন। কারাবরণের ক্ষেত্রে কাউকে তুলে আনা ও হত্যার আদেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং তা বাস্তবায়ন করা হতো তারিক সিদ্দিকীর মাধ্যমে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করার কাজ ডিজিএফআই পুলিশ করতো। সমন্বয়কদের আটক, হেনস্থা ও সরকারের সঙ্গে আপোস করানোর দায়িত্ব ছিল ডিবি হারুনের ওপর।
এই তথ্যসমূহ দেশের রাজনৈতিক ইতিহাসে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে এবং আইন ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি উঠেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)