ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড দিতে ব্যর্থ কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এইচআর টেক্সটাইল লিমিটেডের ক্যাটাগরির অবনতি হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর শর্ত অনুযায়ী কোনো কোম্পানি টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সেই নিয়ম অনুসারেই এইচআর টেক্সটাইলকে নতুন ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী সাত কার্যদিবস কোম্পানিটির শেয়ার কেনাবেচায় কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়া যাবে না। এজন্য ডিএসই ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপ বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
বিএসইসি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কয়েকটি কারণে কোনো প্রতিষ্ঠানকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে—
• পরপর দুই বছর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়া,
• আইন অনুযায়ী নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা,
• সুনির্দিষ্ট কারণ ছাড়া ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন বা কার্যক্রম বন্ধ রাখা,
• পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের চেয়ে বেশি হওয়া,
• ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ে ন্যূনতম ৮০ শতাংশ বিতরণে ব্যর্থ হওয়া।
এসব শর্ত পূরণে ব্যর্থ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়। এতে বিনিয়োগকারীরা সমূহ ক্ষতির মুখে পড়েন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য