ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না: তুষার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, দেশে টেকসই রাজনৈতিক পরিবেশের জন্য শুধু নির্বাচন নয়, একইসঙ্গে সংস্কারও প্রয়োজন। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে তিনি এই মন্তব্য করেন।
তার মতে, বর্তমান পরিস্থিতিতে কোনো একক দল, এমনকি বিএনপিও যদি ৩০০ আসনে জয়লাভ করে, তবুও একা দেশ পরিচালনা করতে পারবে না। সবাইকে নিয়ে কাজ করার জন্য ন্যূনতম চাওয়াগুলো পূরণ করা জরুরি।
সারোয়ার তুষার বলেন, "এই সরকারকে সরিয়ে আরেকটা নতুন তত্ত্বাবধায়ক সরকার বা 'এক-এগারো' ধরনের পরিস্থিতি তৈরি হলে দেশের অবস্থা আরও খারাপ হবে।" তিনি মনে করেন, যদি সংস্কার না হয়, তবে শুধু এনসিপি নয়, অনেক রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেবে না। এতে নির্বাচনের পরিবেশই তৈরি হবে না।
বর্তমান গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের দায়িত্ব শুধু একটি নির্বাচন দেওয়া নয়। তুষার বলেন, এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিনের সরকার কেবল তিন মাসের মধ্যে একটি নির্বাচন দিয়েছিল এবং পরবর্তী সরকারের কাছে কিছু সংস্কার প্রস্তাব রেখেছিল, যা তারা বাস্তবায়ন করেনি। কিন্তু বর্তমান সরকার ভিন্ন পরিস্থিতিতে গঠিত হয়েছে। তিনি বলেন, "আপনি যদি সংস্কারের প্রশ্নটি সমাধান না করে নির্বাচনে যান, তবে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, এটাই বাস্তবতা।"
সারোয়ার তুষার আরও বলেন, এই সরকার বারবার বিভিন্ন বিবৃতিতে এবং প্রধান উপদেষ্টার ভাষণে তিনটি প্রধান ম্যান্ডেটের কথা বলেছে: বিচার, সংস্কার ও নির্বাচন। তিনি বলেন, "আমাদের দলীয় অবস্থান থেকে আমরা সবসময় বলেছি যে সংস্কার এবং নির্বাচন দুটোই হতে হবে।" তারা চান না যে এই সরকার অনন্তকাল ধরে ক্ষমতায় থাকুক। তিনি জানান, তাদের দল এই দুটি বিষয়কে একসঙ্গে ডিল করার জন্য গণপরিষদেও কথা বলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)