ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
নুর হামলা তদন্তে বিচারবিভাগীয় কমিটি গঠন হচ্ছে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে এক সদস্যের একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন বিচারপতি আলী রেজা। আগামীকাল (বুধবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার গেটে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যমুনাতে নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার এবং নুরের দুজন সহযোদ্ধার সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা এই হামলার ঘটনাকে 'অন্তত দুঃখজনক' বলে অভিহিত করেছেন এবং নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রেস সচিব আরও জানান, সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল অবহিত করেন যে, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস