ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এবারের নির্বাচন 'অনন্য নির্বাচন': প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বিশেষ করে তরুণ ভোটারদের এবং পূর্বে তিক্ত অভিজ্ঞতা সম্পন্নদের জন্য একটি ভালো নির্বাচনের অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। ড. ইউনূসের স্পষ্ট বার্তা, "কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।"
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সাতটি দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য তিনি রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন।
ড. ইউনূস সতর্ক করে বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করবে এবং বাংলাদেশের সত্তা গঠনে প্রতিবন্ধকতা তৈরি করবে। তিনি বলেন, "তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে, যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এজন্য সতর্ক হতে হবে।"
তিনি আরও যোগ করেন, "আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।"
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি এবারের নির্বাচনকে 'অনন্য নির্বাচন' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং এ দেশের সব মানুষের ও সব রাজনৈতিক দলের নির্বাচন। তার মতে, এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ, নিজেদের পায়ে দাঁড়ানো এবং সাহস অর্জন। তিনি জোর দিয়ে বলেছেন, এই নির্বাচনে যেন অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ না থাকে এবং এর আয়োজনে তিনি সবার সর্বাত্মক সমর্থন চেয়েছেন।
ড. ইউনূস নেতাদের মনে করিয়ে দিয়েছেন যে, "প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবাই একসঙ্গে সহযোগিতা করি।"
আগামী দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি