ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আন্দোলনের মুখে হাসিনা পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তিনি ‘শয়তানি’ ছেড়ে দেননি। মঙ্গলবার রাজধানীর উত্তরা এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় খাল পরিষ্কার কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “ভারতে গিয়েও শেখ হাসিনা শয়তানি শুরু করেছেন। সেখান থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকানি দিচ্ছেন— বলছেন, তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদের মারো।”তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যদি আপনাদের কারো ওপরে কোনো হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দেবেন।”
বক্তব্যে বিএনপি মহাসচিব ছাত্রদল এবং দলের অন্যান্য নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করার আহ্বান জানান। তিনি বলেন, “আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তা হলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।”দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না জানিয়ে তিনি বলেন, “শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করব। এখানে কোনো আপস নেই।”
ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস রাজনীতি করতে চান না, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আগে সব কিছু শেখ হাসিনার হাতে থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনবে বিএনপি।”আইনের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আইন আইনের মতো চলবে।” ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, “ছাত্রসংসদ নির্বাচন কিংবা অন্য কোথাও গণ্ডগোল করা যাবে না।”
এ সময় তিনি পুলিশকে অতীত ভুলে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সোশ্যাল মিডিয়ায় গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত