ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
অক্সফোর্ড-ক্যামব্রিজ শিক্ষার্থীর বিয়েতে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : লন্ডনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিয়ের অনুষ্ঠান, যেখানে একসঙ্গে মিলিত হলেন রাজনীতিক, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, এবং অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা।
বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তর) ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমানের ছেলে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত গ্র্যাজুয়েট আছিয়া বিনতে রমজান-এর বিয়েতে অতিথি হয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি আসকির আলী, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, শাহগির বখত ফারুক, নুরুল ইসলাম মাহবুবসহ বিলেতের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও নবীন গ্র্যাজুয়েটদের উপস্থিতিতে বিয়ের আয়োজনটি এক প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়। তারা বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সরাসরি পরিচিত হন এবং তিনি আগ্রহ নিয়ে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। নবীন-প্রবীণের এই মিলনমেলা যেন হয়ে উঠেছিল প্রজন্মের সংযোগের এক উজ্জ্বল উদাহরণ।
এই আয়োজনে শুধু একটি বিয়ের অনুষ্ঠানই নয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হওয়ারও উপলক্ষ তৈরি হয়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ