ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
যথাসময়েই ডাকসু হবে: ভিপি প্রার্থী আবিদুল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আশাবাদী ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন থাকুন। ডাকসু হবে যথাসময়ে, ইনশাআল্লাহ।”
আগামীকাল বুধবার ডাকসু নির্বাচন সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ সংক্রান্ত আদেশ দেন।
এই আদেশের পরই প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আবিদুল ইসলাম খান। চেম্বার আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকছে না। ফলে বর্তমানে ডাকসু নির্বাচন আয়োজনের পথে কোনো আইনি জটিলতা নেই।
এর আগে সোমবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট