ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাতীয় পার্টি ব্যান হলে বিএনপি হবে পুতুল: পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টিকে রক্ষা করা এখন বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থেই বিএনপিকে এ দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ‘‘জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলোচনা স্তিমিত হয়ে যাচ্ছে। এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা এ ফাঁদে পা দেয়নি। যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায়, তবে তিনটি দলই থাকবে প্রধান খেলোয়াড় হিসেবে। এতে আসন ভাগাভাগি হবে বিএনপির জন্য কঠিন, এবং তারা রাজনৈতিকভাবে পাপেট হয়ে যাবে।’’
শামীম পাটোয়ারী আরও বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ অত্যন্ত প্রয়োজন। তিনি মনে করেন, বিএনপি যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে তা দেশের জন্য, বিএনপির জন্য এবং গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে সব দলকে পুনর্জীবিত করেছিলেন। ২০০৬ সালের ভোটের পরপরই যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসত, তবে বিএনপি সঙ্গে সঙ্গে চরম নির্যাতনের শিকার হতো। কিন্তু তখন দুই বছরের একটি কুলিং পিরিয়ড তৈরি হয়েছিল, যা রাজনৈতিক স্থিতি এনেছিল।’’
বর্তমান সেনাপ্রধানের প্রসঙ্গে তিনি বলেন, সেনাপ্রধান ক্ষমতা দখলের কোনো আগ্রহ দেখাননি, যদিও সুযোগ ছিল। তিনি অমর্ত্য সেনের প্রশংসার কথা উল্লেখ করে বলেন, ‘‘দেশ এখন সংকটে। সরকার দায়িত্বহীন ও উদাসীন। বিদেশি নাগরিক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট পদে থাকার বিষয়টিও একটি সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে।’’
এছাড়া সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রসঙ্গে শামীম পাটোয়ারী বলেন, তিনি সংবিধানের ধারা ভঙ্গ করে সরকারের সমালোচনা করেছেন। ‘‘সংবিধানের ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা সম্মিলিতভাবে দায়বদ্ধ। তাই মন্ত্রিসভার কেউ সরকারের সমালোচনা করতে পারে না,’’ যোগ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি