ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
গ্রামীণফোনকে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি
বিনোদন ডেস্কঃ কিংবদন্তি বাউল শিল্পী শাহ আবদুল করিমের দুটি জনপ্রিয় গান অনুমতি ছাড়া বিজ্ঞাপনে ব্যবহার করার অভিযোগে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে তার পরিবার। অভিযোগ অনুযায়ী, গ্রামীণফোন লিমিটেড ‘রঙিলা বাড়ৈ’ এবং ‘কোন মিস্তরি নাও বানাইছে’ গান দুটি বাণিজ্যিক বিজ্ঞাপনে ব্যবহার করেছে।
শিল্পীর পুত্র শাহ নূরজালালের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাজিন আহমেদ গত ২৭ আগস্ট গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের কাছে একটি আইনি নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গ্রামীণফোন কোনো অনুমতি, লাইসেন্স বা স্বীকৃতি ছাড়াই শাহ আবদুল করিমের কপিরাইটকৃত গান টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপনে ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের একটি টিভিসি (ইউটিউবে প্রচারিত) এবং ২০২২ সালের আরেকটি বিজ্ঞাপন (ফেসবুক ও ইউটিউবে প্রচারিত)।
ব্যারিস্টার রাজিন আহমেদ বলেন, ‘‘শাহ আবদুল করিমের গান কেবল সংগীত নয়, এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। অনুমতি ছাড়া এগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনবিরুদ্ধ এবং অত্যন্ত অসম্মানজনক। তার উত্তরাধিকার রক্ষায় আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করব।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ