ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফিটনেস নয়, নেইমারের দল থেকে বাদ পড়ার কারণ অন্যকিছু
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ দুটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ব্রাজিল। আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে সেলেসাওরা। এরই মধ্যে ঘোষিত দলে জায়গা পাননি নেইমার জুনিয়র। তবে নিজের বাদ পড়া নিয়ে দেওয়া মন্তব্য এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
২৫ আগস্ট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন। তখন তিনি নেইমারকে বাদ দেওয়ার কারণ হিসেবে চোটের কথা উল্লেখ করেছিলেন। আনচেলত্তির ভাষায়, “নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের তার মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা জানি সে কেমন খেলোয়াড়, তাই তাকে আমরা সেরা অবস্থায় চাই।”
তবে নেইমার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। গতকাল (১ সেপ্টেম্বর) ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পূর্ণ ৯০ মিনিট মাঠে নামার পর তিনি বলেন, চোটের কারণে নয়, বরং সম্পূর্ণ টেকনিক্যাল কারণে তিনি বাদ পড়েছেন। নেইমারের ভাষ্য, “অ্যাডাক্টরে কিছুটা ফোলা ছিল, তবে গুরুতর কিছু নয়। আজ আমি পুরো ম্যাচ খেলেছি, এটাই প্রমাণ। আমাকে বাদ দেওয়ার কারণ শারীরিক নয়, এটা কোচের সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি।”
এর আগে ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে ম্যাচে চোটজনিত কারণে মাঠে নামতে পারেননি তিনি। সেজন্য কয়েকটি অনুশীলন সেশন বাদ দিয়েছিলেন। কিন্তু পরদিনই আবার খেলায় ফিরেছেন। নেইমারের দাবি, ব্রাজিল দলে না থাকার বিষয়টি আসলে কোচের কৌশলগত সিদ্ধান্ত, এতে তার ফিটনেস কোনো ভূমিকা রাখেনি।
এখন তিনি বাইরে বসে ব্রাজিলকে সমর্থন করার কথাই বলেছেন। এদিকে বাছাইপর্বে ২৫ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে আছে আনচেলত্তির দল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)