ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের মতো সব ধরনের অপরাধের বিচারের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল এসব কথা বলেন।
তিনি জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে স্থায়ীভাবে পঙ্গু করা হয়েছে। তিনি এই ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বিচারকে অপরিহার্য ও অনিবার্য বলে মন্তব্য করেন।
আইন উপদেষ্টা আরও জানান, দ্বিতীয় ট্রাইব্যুনালের ভবনের কাজ শেষ হয়েছে এবং আর কয়েকদিনের মধ্যেই এ ভবনে বিচারকার্য শুরু হবে। বর্তমানে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলা টিনশেড ভবন খালি হলে সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে।
তিনি প্রসিকিউশন ও তদন্ত টিমের পাশাপাশি বিচারকদের আন্তরিকতার সাথে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে কাজ করার কথাও উল্লেখ করেন।
এদিন সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি