ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আসামি থেকে রাজসাক্ষী: ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন সাবেক আইজিপি
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (মঙ্গলবার) আবারও সাক্ষ্যগ্রহণ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ হবে।
এর আগে গত ১০ জুলাই আদালতে হাজির হয়ে মামলার দায় স্বীকার করেন চৌধুরী মামুন। সেদিন তিনি স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান এবং নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগও স্বীকার করেন।
এই মামলায় ইতোমধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে প্রত্যক্ষদর্শী, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। জবানবন্দিতে তারা গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশব্যাপী হত্যাযজ্ঞ ও নৃশংসতার বর্ণনা তুলে ধরে শেখ হাসিনা ও কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গত ১ সেপ্টেম্বর মামলার দশম দিনে ছয়জন সাক্ষ্য দেন ও জেরা সম্পন্ন হয়। আজকের শুনানি তারই ধারাবাহিকতা।
প্রসঙ্গত, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। অভিযোগপত্রটি মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে দালিলিক প্রমাণ, জব্দতালিকা ও শহীদদের তালিকার বিস্তারিত সংযোজন রয়েছে। এ মামলায় ৮১ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত ১২ মে তদন্ত সংস্থা তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ