ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টের রায় আজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে দায়ের করা রিটের রায় আজ ঘোষণা করা হবে। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে রুলের ওপর রায় দিতে যাচ্ছে, যা বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ১৩ আগস্ট রুলের চূড়ান্ত শুনানি শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়।
সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে অ্যাডভোকেট আহসানুল করিম যুক্তি উপস্থাপন করেন। এর আগে ২৩ এপ্রিল থেকে এ রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছিল।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন নিষ্পত্তির জন্য গত ২০ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। এর আগে মামলাটি বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে শুনানির অপেক্ষায় থাকলেও তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় বেঞ্চটি ভেঙে যায়। এরপর নতুন বেঞ্চ গঠনের আবেদন করেন রিটকারী আইনজীবী।
আইনজীবী শিশির মনির গত বছরের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে রিট দায়ের করেন। এতে ১৯৭২ সালের সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়। পরবর্তীতে হাইকোর্ট রুল জারি করে জানতে চান— বর্তমান ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
বর্তমানে প্রযোজ্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতির হাতে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধির ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানে এ ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। ফলে নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের নিয়ন্ত্রণে এসে দাঁড়িয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়