ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রসেনজিৎ পা ছুঁতে চাওয়ায় আপ্লুত চঞ্চল চৌধুরী
বিনোদন ডেস্ক: দুই বাংলার খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রশংসা এবং তার নিজের কলকাতায় আসার কারণ নিয়ে কথা বলেছেন। কাজ ছাড়া সাধারণত তার কলকাতায় আসা হয় না জানিয়ে চঞ্চল বলেছেন, এবারও তেমন কিছু বিষয় একসঙ্গেই সেরে ফেলার উদ্দেশ্যে এসেছেন।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ অভিনয়ের অনেক দিন পর ওপার বাংলায় পা রাখলেন চঞ্চল। তিনি ভালো আছেন বলেও জানান। এদিন তিনি কালো রঙের পাঞ্জাবিতে মঞ্চে হাজির হয়েছিলেন।
কয়েকদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চঞ্চলকে প্রশংসায় ভাসিয়েছিলেন। দুই বাংলার জনপ্রিয় এই দুই তারকা গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, যেখানে টলিউডের 'বুম্বাদা' চঞ্চলকে কাছ থেকে দেখেছেন এবং তার কাজের বিরাট ভক্ত হয়ে উঠেছেন।
সম্প্রতি এক ভিডিওবার্তায় প্রসেনজিৎ জানিয়েছেন যে, তিনি চঞ্চলের অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত এবং চঞ্চল বয়সে ছোট না হলে তার পা ছুঁয়ে প্রণাম করতেন।
প্রসেনজিতের এই বক্তব্য কি প্রাপ্য পুরস্কারের সমান? এমন প্রশ্নের জবাবে চঞ্চল বললেন, "আমি তো কোনো অংশে কম বলে মনে করি না। তার মতো ব্যক্তিত্ব আমার পা ছুঁতে চেয়েছেন। সেই বক্তব্য সকলে শুনেছেন। একজন অভিনেতার কাছে এর থেকে বড় স্বীকৃতি আর কী হতে পারে!"
চঞ্চল মন্ত্রী-অভিনেতা ব্রাত্য বসুর আগামী ছবি নিয়েও কথা বলেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু’টি গল্প নিয়ে ব্রাত্য 'শেকড়' ছবিটি বানাচ্ছেন, যেখানে দর্শক চঞ্চলকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন। অভিনেতা এ বিষয়ে বলেন, আগেভাগে সব বলে দিলে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবেন। তিনি ব্রাত্যর সঙ্গে দেখা করে চিত্রনাট্য শুনবেন এবং নিজের অভিনীত চরিত্র বুঝে নেবেন, যার জন্যও তার কলকাতায় আসা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?