ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এনআইডি সংশোধনের সময় বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: বাতিল হওয়াএনআইডি সংশোধনে (এনআইডি) সংশোধনের জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানিয়েছে যে, চলমান ক্র্যাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন বাতিল করা হয়েছে, তারা পুনরায় আবেদন করলে তা পূর্বের ক্যাটাগরিতেই বিবেচিত হবে।
সম্প্রতি এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালিত হয়েছিল। পাশাপাশি, ‘ঘ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে এনআইডি উইং থেকেও গত ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম চলমান ছিল। এই ক্রাশ প্রোগ্রামের আওতায় কিছু কারণে যাদের এনআইডি সংশোধন আবেদন বাতিল হয়েছিল। কারণগুলোর মধ্যে রয়েছে: প্রয়োজনীয় দলিলাদি (ডকুমেন্টস) নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা, যথাযথভাবে বা সম্পূর্ণ আবেদন দাখিল না করা, চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সঙ্গে অসংগতিপূর্ণ হওয়া, সাক্ষাৎকারে ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকা এবং সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা। এসব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি বলে মনে করা হচ্ছে।
এই অবস্থায়, সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে সেটি পরবর্তী উচ্চতর ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি থেকে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামে নির্বাচন কমিশন প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা