ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেব্রুয়ারিতেই নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারো নেই: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। তিনি বলেন, বাংলার মানুষ তাদের পছন্দের প্রার্থী ও দলকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে চায়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে জিয়া হল চত্বরে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদু এসব কথা বলেন। তিনি তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে বলেন, "১৬ বছর নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমানই বাংলাদেশের চাকা ঘোরাতে এবং উন্নত দেশে নিয়ে যেতে পারে।"
দুদু প্রতিবেশী দেশের ভূমিকার সমালোচনা করে বলেন, "প্রতিবেশী দেশ গণহত্যাকারী, লুটেরাকে আশ্রয় দিয়েছে। আত্মাকে আমরা চিনে ফেলেছি।" এ সময় তিনি গণতন্ত্র, স্বাধীনতা এবং ষড়যন্ত্রকারীদের রুখতে আন্দোলনকারী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। জনদুর্ভোগের কথা বিবেচনা করে সমাবেশের পর নির্ধারিত শোভাযাত্রা কর্মসূচি বাতিল করা হয় এবং কর্মসূচি শেষে নেতাকর্মীরা সমাবেশস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)