ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জাপার কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। সম্প্রতি শহীদ পরিবারগুলো মাঠে নামলে পুলিশের লাঠিচার্জে অনেকেই আহত হন। আমরা সরকারের কাছে শহীদ পরিবার ও আহত সহযোদ্ধাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছি।”
তিনি আরও জানান, গণঅভ্যুত্থানে প্রবাসীদের অংশগ্রহণের সময় সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া অনেককে সরকারের উদ্যোগে মুক্ত করা হয়েছে, তবে এখনো ২৫ জন আইনি জটিলতায় আছেন। তাদের মুক্তির জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আরিফুল ইসলাম আদীব বলেন, সরকারের করা গুম কমিশন গত ১৫ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় রাষ্ট্রীয় সংস্থার সংশ্লিষ্টতা স্পষ্টভাবে উল্লেখ করেছে। “আমরা সরকারের কাছে দাবি করেছি, গুম কমিশনের প্রতিবেদনকে আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি বলেন, “গত ১৫ বছরে অনুষ্ঠিত সব নির্বাচনে রাষ্ট্রীয় সংস্থা প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানে আসন্ন নির্বাচন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হওয়া জরুরি এবং নতুন সংবিধান প্রণয়ন প্রয়োজন।”
জাতীয় পার্টিকে সরাসরি “ফ্যাসিস্ট সরকারের সহযোগী” হিসেবে অভিযুক্ত করে তিনি বলেন, “গত তিনটি অবৈধ নির্বাচনে তারা সরাসরি অংশ নিয়েছে এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছে। তাই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেভাবে স্থগিত করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টির কার্যক্রমও স্থগিত করতে হবে।”
আরিফুল ইসলাম আদীব আরও বলেন, নারীদের সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের বয়সসীমা সংক্রান্ত নিয়ম পরিবর্তন করে ফেব্রুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে তাদেরও ভোটের সুযোগ দিতে হবে, যাতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা