ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
নির্বাচন ঘিরে ষড়যন্ত্র শুরু: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয়।
রোববার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, প্রায় এক বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হবে। এখন জনগণ নিজেরাই দেখতে পাচ্ছেন, সেই শক্তি নির্বাচন প্রক্রিয়াকে বিপথে নেয়ার চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, তখন কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে নানা শর্ত চাপিয়ে দিয়ে নির্বাচনকে ভিন্ন খাতে নিতে চাইছে।
বিএনপি সবসময় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে আনা এখন জরুরি। কারণ, সরাসরি ভোটে নির্বাচিত সরকার যদি ব্যর্থ হয়, তবে জনগণ পরবর্তী নির্বাচনে পরিবর্তনের সুযোগ পাবে—যা গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক নিয়ম।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা