ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘নিষিদ্ধ’ আ: লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুতই মিছিলটি শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, "আজ বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ একটি মিছিল করে বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে চারটার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি।" ককটেল বিস্ফোরণের অভিযোগ সম্পর্কে ওসি বলেন, "ককটেল বিস্ফোরণের কথা আমরাও শুনেছি। কিন্তু এটা নিশ্চিত না আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি