ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান, কারণ জানালেন মুখপাত্র
ডুয়া ডেস্ক: ইরানের সরকার তেহরান থেকে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে। গত ৭ জানুয়ারি সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, জনসংখ্যা এবং পানি-বিদ্যুতের চাপ বাড়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
যদিও রাজধানী স্থানান্তরের পরিকল্পনাটির সমালোচনা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে মুখপাত্র উল্লেখ করেছেন যে, মাক্রানে রাজধানী স্থানান্তর হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে উপকৃত হবে। ইতোমধ্যে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে।
তেহরান টাইমসের রিপোর্ট অনুযায়ী, তেহরানে পরিবেশগত চাপ, জনসংখ্যা বৃদ্ধি এবং পানি ও বিদ্যুৎ সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এজন্য রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমুদ্র বন্দরভিত্তিক নতুন রাজধানী হলে ইরান কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা লাভ করবে।
মোহাজেরানি বলেন, মাক্রান আমাদের নতুন রাজধানী হবে। এটি দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণের দিকে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা এই বিষয়ে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং অন্যান্য পেশাজীবীদের সহযোগিতা চেয়েছি।
এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভূমিকম্পের সম্ভাবনা এবং আয়-ব্যয়ের অসামঞ্জস্যের কারণে রাজধানী স্থানান্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। প্রায় তিন দশক ধরে ইরানের রাজধানী স্থানান্তরের আলোচনা চলছে এবং ২০১০ সালে পরিবেশগত ঝুঁকির কারণে এই বিষয়টি আবারও আলোচনায় আসে।
মোহাজেরানি আরো বলেন, তেহরান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে এবং এখানে পানির সংকট মারাত্মক। এ কারণে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিস্তান ও বালুচেস্তান প্রদেশে অবস্থিত মাক্রান অঞ্চল ওমান উপসাগরের নিকটে অবস্থান করায় ইরানের জন্য এটি কৌশলগত সুবিধা এনে দিতে পারে। এই অঞ্চলটি দেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সমুদ্র কেন্দ্র হিসাবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ