ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
"স্বৈরাচার শাসক শেখ হাসিনার বিচার অবশ্যই হবে—শামসুজ্জামান দুদু"
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে দেশের গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সরানো হয়েছিল। কিন্তু আজ একটি অপশক্তি সুক্ষ্ম কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনে যে আত্মত্যাগ ও সংগ্রাম হয়েছে, সেটিকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদু আরও বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিচার বিচারের জায়গায় হবে। নির্বাচন নির্বাচনের জায়গায় হবে। আর সেটা কোনোভাবেই ফেব্রুয়ারি অতিক্রম করা যাবে না।”
তিনি বলেন, “একটা গোষ্ঠী বলছে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। তারা নির্বাচনে যাবে না। তারা নির্বাচনে না গেলে কি বাংলাদেশ চলবে না? তারা তো বাংলাদেশও চায় না। আপনি যদি জনপ্রিয় হন, তাহলে নির্বাচনে আসুন। জনগণ চাইলে আপনারা ক্ষমতায় বসবেন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। ৭১ সাল মনে নেই? নির্বাচনে বাধা দিলে আবার পরাজিত হবেন।”
শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপকর্মের বিচার হবেই বলেও মন্তব্য করেন তিনি। “বাকশাল করে তো তারা রক্ষা পায়নি, রক্ষী বাহিনী গঠন করেও রক্ষা পায়নি। হাসিনা স্বৈরশাসন কায়েম করে রক্ষা পায়নি। তার বিচার হবে। আগামী যে সরকার আসবে, সেই সরকার এই বিচার শেষ করবে।”
দুদু ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে সবার উদ্দেশ্যে বলেন, “ঐক্যবদ্ধ থাকতে হবে। চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী দেশও বসে নেই। আওয়ামী লীগের হাতে অবৈধ টাকা ও অস্ত্র আছে, তাই তাদের ছোট করে দেখলে বিপদ হতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হই।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি