ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার ২০ কোম্পানির শেয়ার
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩১ আগস্ট) সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪.৩৯ পয়েন্টে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। আজ লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২০১টির দর বেড়েছে এবং ১৪১টির দর কমেছে। এরমধ্যে বিক্রেতা সঙ্কটে ছিল ২০টি প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ চাহিদা থাকায় ওই ২০ প্রতিষ্ঠান হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- বে-লিজিং, ইভিন্স টেক্সটাইল, ন্যাশনাল টি কোম্পানি, শ্যামপুর সুগার, ওরিয়ন ফার্মা, রহিমা ফুড, ইনটেক অনলাইন, আমরা টেকনোলোজিস, আমরা নেটওয়ার্ক, সাইফ পাওয়ারটেক, বিআইএফসি, মিথুন নিটিং, ফিনিক্স ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক, ফার্স্ট ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, এপোলো ইস্পাত, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে বে-লিজিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইভিন্স টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা থেকে থেকে ১১ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল টি কোম্পানির। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৪ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২১২ টাকা থেকে ২১৪ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- শ্যামপুর সুগারের ১৫ টাকা বা ৯.৯৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ, রহিমা ফুডের ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ, ইনটেক অনলাইনের ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ, আমরা টেকনোলোজিসের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৬০ পয়সা ৯.৮৪ শতাংশ, বিআইএফসির ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৬৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, ওয়ালটন হাইটেকের ৩৯ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পযসা বা ৮ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ পয়সা বা ৮ শতাংশ, এপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
এসকে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য