ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এই মুহূর্তে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “এই মুহূর্তে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়।” তিনি বলেন, নির্বাচন কমিশন যদিও একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবুও প্রশাসনের বিভিন্ন স্তরে এমন কর্মকর্তারা রয়েছেন যারা অবাধ নির্বাচন বিঘ্নিত করতে পারে।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে রিজভী সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ।
রিজভী বলেন, “কমিশন অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। তবে পিআর পদ্ধতি নিয়ে আমাদের নেতারা বিস্তারিত বক্তব্য প্রদান করেছেন। আমরা মনে করি, এটি এই মুহূর্তে কার্যকর করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সাক্ষাৎকালে মূলত ২০৩০ ভিশন ও প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন জানিয়েছে, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। সীমানা পুনর্নির্ধারণের সর্বশেষ অবস্থা সম্পর্কেও কমিশনের ব্যাখ্যা শোনা হয়েছে।
জাতীয় পার্টির নিবন্ধন বিষয়ক কোনো আলোচনা হয়নি বলেও রিজভী উল্লেখ করেন। তিনি বলেন, “এটি নির্বাচন কমিশনের এখতিয়ার, সংবিধান অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। এটি নির্বাচনের অন্তরায় নয়।”
রিজভী বিএনপি নেতাদের বিশ্বাস প্রকাশ করেন, “আমরা আশা করি, কমিশন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং ইনক্লুসিভ নির্বাচন পরিচালনা করবে। এখন পর্যন্ত তাদের আন্তরিকতা দেখেছি এবং কোনো অভাব লক্ষ্য করি নি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি