ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে রিজওয়ানা হাসানের আহ্বান
নিজস্ব প্রতিবেদক :পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে পলিথিনের পরিবর্তে সাশ্রয়ী পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করেছেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করছে এবং এই উদ্যোগ সফল করতে জনসাধারণের অংশগ্রহণ আবশ্যক।
সভায় তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন সনাক্ত হলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে; ছাড় দেওয়া হবে না এবং বাজারে নিয়মিত পরিদর্শন থাকবে।
পাটের ব্যাগকে টেকসই, পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এই প্রকল্পটি ন্যূনতম খরচে কার্যক্রম চালায়। এর আওতায় টিসিবির ডিলার এবং বণিক সমিতির মাধ্যমে প্রতিটি ব্যাগ ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করে বিক্রয় করা হচ্ছে।
প্রকল্পের অংশ হিসেবে জনসাধারণকে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ, সভা ও গণমাধ্যম প্রচারণা পরিচালিত হবে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান