ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রুমিন ফারহানার উপহার পেয়ে যা বললেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক:রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার পরে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে বিরোধ ধীরে ধীরে কমতে শুরু করেছে। সম্প্রতি কিছু ভুল বোঝাবুঝির সমাধান হওয়া এবং পারস্পরিক সদিচ্ছার ফলে দুই নেতার সম্পর্ক পুনঃস্থাপনার আভাস পাওয়া যাচ্ছে।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন, উপহার পাঠিয়েছেন। এটি আমাদের জন্য ইতিবাচক বার্তা— আমরা অবশ্যই স্বাগত জানাই।”
এর আগে নির্বাচন কমিশন ভবনে একটি ঘটনার পর রুমিন ও হাসনাত একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় জড়িয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও তাদের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চলে।
এছাড়া বৈঠকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন, সংস্কার ও বিচার প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, “শুধু নির্বাচন করলেই হবে না, দেশের জন্য সংস্কার ও বিচার অপরিহার্য। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি