ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নুরের শারীরিক উন্নতি, শঙ্কা কাটছে ধীরে ধীরে
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ রোববার (৩১ আগস্ট) সকালে ঢামেকে সাংবাদিকদের তিনি জানান, নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলেও কিছু শারীরিক জটিলতা এখনো বিদ্যমান।
ঢামেক পরিচালক বলেন, নুরের শরীরে চারটি গুরুতর সমস্যার লক্ষণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে—নাকের হাড় ও চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে গুরুতর আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। তবে চিকিৎসার প্রভাবে মস্তিষ্কে রক্তক্ষরণ ক্রমশ কমে আসছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নুরের সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট ইতিবাচক এসেছে। যদিও তিনি এখনও কিছুটা ট্রমার মধ্যে আছেন, তবে পর্যায়ক্রমে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
নুরের চিকিৎসায় গঠিত ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ঢামেক পরিচালক।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সেখান থেকে নুরকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি