ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বিশ্বসেরা বন্দরের তালিকায় পিছিয়েছে চট্টগ্রাম
বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। লন্ডনভিত্তিক শিপিং সংক্রান্ত সংবাদমাধ্যম লয়েডস লিস্টের ২০২৪ সালের এই নতুন তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এবার ৬৮তম। এর মাধ্যমে কনটেইনার পরিবহন বাড়লেও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এর অবনতি হয়েছে।
লয়েডস লিস্টের প্রকাশনায় চট্টগ্রাম বন্দর বিষয়ে বলা হয়েছে, ২০২৪ সালে এই বন্দর ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে, যা ২০২৩ সালের ৩০ লাখ ৫০ হাজার কনটেইনার পরিবহনের চেয়ে ৭.৩৭ শতাংশ বেশি। চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনাল মিলে এই কনটেইনারগুলো ওঠানো-নামানো হয়েছে।
এই তালিকার প্রথম পাঁচটি বন্দরের মধ্যে চারটিই চীনের। শীর্ষে রয়েছে সাংহাই বন্দর, যা গত বছর ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর বন্দর। ভারতের মুন্দ্রা ও জহরলাল নেহেরু বন্দরও তাদের আগের অবস্থান হারিয়েছে।
লন্ডনভিত্তিক লয়েড’স লিস্ট প্রতি বছর বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকা প্রকাশ করে। সাধারণত প্রতি বছর কোন বন্দর কী পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করেছে, তার ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয় এবং অন্য কোনো সূচক এ ক্ষেত্রে বিবেচনা করা হয় না।
গত এক দশকে চট্টগ্রাম বন্দরের অবস্থান সবচেয়ে ভালো ছিল ২০১৯ সালে, যখন এটি ৫৮তম স্থানে ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)