ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আজ (রবিবার) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে গত শনিবার দুপুর ১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন ড. ইউনূস। ফোনালাপে তিনি নুরের শারীরিক অবস্থা জানতে চান এবং নুর শুক্রবারের হামলার বিস্তারিত ঘটনা জানান। এ সময় ড. ইউনূস তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গত শুক্রবার রাতেও নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ঘটনার প্রেক্ষাপটে একই দিন সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। গণঅধিকার পরিষদের একটি মিছিল জাপার কার্যালয়ের সামনে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন আহত হন। বিশেষভাবে নুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেকের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মাথায় আঘাত এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে।
হামলার পর জাপাকে নিষিদ্ধ করার দাবি তুলেছে গণঅধিকারসহ কয়েকটি দল। একই সঙ্গে হামলায় জড়িতদের বিচারের আহ্বানও জানানো হয়েছে।
এপিএন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি