ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রাজধানী কলাবাগানে বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুর রহমান সাইদ।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খালেদ কিবরিয়া লাকী, রাজিয়া সুলতানা জয়া, শীব্বির আহমেদ শুভ্র, মো. মুনির হোসেন কামাল, আরমান আহমেদ এলিন, এইচ.এম. জাকারিয়া, মাহবুবুর রহমান নয়ন, মো. শামীম উল্যাহ চিশতী, আলী হোসেন, জহিরুল হক দিনা এবং নুরুজ্জামান মিলন।
শনিবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের যৌথ স্বাক্ষরে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করে নেতৃদ্বয় আশা প্রকাশ করেছেন, নবগঠিত কলাবাগান শাখা কমিটি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশিত পথে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
কলাবাগান এলাকার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এই কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন যে, নতুন কমিটির মাধ্যমে এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

মোবারক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?