ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জিএম কাদেরকে "ফ্যাসিবাদের দোসর" বলে আখ্যা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের জানান, সকাল থেকেই তাদের বাসভবনের আশেপাশে বিভিন্ন ধরনের মিছিল ও লোকজনের জটলা দেখা যায়।
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে একদল লোক জিএম কাদেরকে "ফ্যাসিবাদের দোসর" আখ্যা দিয়ে তার বিচার দাবিতে স্লোগান দিলে এই ব্যবস্থা নেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট থানা থেকে জিএম কাদেরের উত্তরার বাসভবনের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও জানান, জিএম কাদের বর্তমানে বাসায় নেই। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাসায় কোনো লোকজনকে থাকতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, গতকাল রাতে "আওয়ামী লীগের দোসর" জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনেও নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলায় গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি