ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শুটিং সেটে স্থানীয়দের হামলা, আহত কলাকুশলীরা
বলিউড তারকা সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘পতি পত্নী ২’ ছবির শুটিং সেটে হামলার ঘটনা ঘটেছে। শুটিংয়ের সময় স্থানীয়দের সঙ্গে ছবির কলাকুশলীদের (ক্রু) তুমুল সংঘর্ষ হয়। এতে সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ক্রু সদস্য আহত হয়েছেন। হামলার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল লোক শুটিং ক্রুদের ওপর হামলা করছে। কথা কাটাকাটির পর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ উঠেছে, কিছু হামলাকারী ছবির ক্রু সদস্যদের কলার ধরে থাপ্পড় মারেন এবং কয়েকজন চুল টেনে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন।
হামলার কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ আসার আগেই বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হন।
‘পতি পত্নী ২’ ছবিটি ২০১৯ সালের হিট সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকর। সিক্যুয়েলে নতুন করে যুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল