ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ন্যাটো ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করলো জার্মানি
সম্প্রতি ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ৫ শতাংশ জিডিপি একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এবং ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের জন্য ২ শতাংশ বরাদ্দ করার একটি সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া রয়েছে।
জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত হলেও ৫ শতাংশের দাবি মেনে নিতে গেলে বার্ষিক প্রায় ২০০ বিলিয়ন ইউরো (প্রায় ২০৬ বিলিয়ন ডলার) অতিরিক্ত খরচ করতে হবে যা দেশের মোট ফেডারেল বাজেটের প্রায় অর্ধেক। এর ফলে জার্মানির জন্য অতিরিক্ত ১৫০ বিলিয়ন ইউরো সঞ্চয় বা ঋণ করার প্রয়োজন হবে।
অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্স বাজেট ঘাটতির কারণে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে লড়াই করছে এবং যুক্তরাজ্যের জন্য ২.৫ শতাংশ ব্যয়ের সুনির্দিষ্ট সময়সীমা নেই। যদিও চেক প্রজাতন্ত্র এই বছর প্রথমবারের মতো ২ শতাংশে পৌঁছেছে এবং দেশটির প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা জানিয়েছেন ভবিষ্যতে ৩ শতাংশে পৌঁছানোর আলোচনায় তারা প্রস্তুত।
জার্মান চ্যান্সেলর শলৎস আরও বলেন, ন্যাটোর দীর্ঘস্থায়িত্ব পরিকল্পনা অনুযায়ী ২ শতাংশের দিকে অগ্রসর হওয়াই অধিকতর যৌক্তিক। এভাবে তিনি ট্রাম্পের দাবির সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
তথ্য : ইরনা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ