ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিল বাংলাদেশ
এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) চাইনিজ তাইপেকে ৮-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম জোড়া গোল করেন, অধিনায়ক রেজাউল ইসলাম বাবুও গোলের তালিকায় নাম লেখান।
এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-৪ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আশরাফুল-রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি চাইনিজ তাইপে।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল প্রতিপক্ষ। ৪ মিনিটে আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু ১০ ও ১৮ মিনিটে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে। তবে ২৬ মিনিটে ফিল্ড গোল করে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর তৃতীয় কোয়ার্টার থেকে একক আধিপত্য শুরু হয় লাল-সবুজের। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম টানা দুটি গোল করে ব্যবধান বাড়ান। তিন মিনিট পর আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে আসে ষষ্ঠ গোল।
শেষদিকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল বাবু গোল করলে ৫৮ মিনিটে আশরাফুল ইসলাম অষ্টম গোলটি করেন। শেষ মুহূর্তে চাইনিজ তাইপে আরেকটি গোল করে ব্যবধান কিছুটা কমায়, তবে জয়টা সহজেই নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি