ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া কলরেকর্ড, প্রতিবাদ জানাল মন্ত্রণালয়
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে সম্প্রতি একটি ভুয়া বা এআই-জেনারেটেড অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভুয়া অডিওর মাধ্যমে জনসাধারণকে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে এবং সমাজে গুজব ছড়াচ্ছে যা জনশৃঙ্খলা ও আইনসম্মত নয়।
শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়; এটি এআই বা অন্য কোনো কৃত কণ্ঠের সৃষ্টি। যিনি সচেতনভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনতে পারেন তিনি সহজেই বুঝতে পারবেন এটি প্রকৃত কণ্ঠ নয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, ফেসবুকের ভুয়া আইডি ‘ইসমাইল চৌধুরী সম্রাট’ থেকে ২৫ সেকেন্ডের অডিওটি প্রকাশ করা হয়েছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশ দিতে শোনা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন ভুয়া অডিও রেকর্ড তৈরি ও ছড়ানো জনসাধারণের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচার রোধে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়া কনটেন্ট তৈরি বা ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি